২০ শতাংশের কম জনসমর্থন নিয়ে সংসদে যাচ্ছেন ৭২ জন
২০ শতাংশের কম জনসমর্থন নিয়ে সংসদে যাচ্ছেন ৭২ জন জাতীয় সংসদ ভবন razzak সংসদীয় আসনের মোট ভোটারের ২০ শতাংশের কম সমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৭২ জন। এর মধ্যে মোট ভোটের ১০ শতাংশের কম পেয়েছেন দুজন। অবশ্য প্রদত্ত ভোটের হিসাব ধরলে তাঁদের ভোট আরও বেশি। এবারের নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৪২ শতাংশ। যদিও ভোটের এই হার নিয়েও সন্দেহ ও প্রশ্ন আছে। নির্বাচন বিশ্লেষকেরা বলছেন, এভাবে সংসদ সদস্য নির্বাচিত হতে আইনে কোনো বাধা নেই। দেশের আইন অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াও বৈধ। কিন্তু এত কম জনসমর্থন নিয়ে জনপ্রতিনিধি হওয়ার মধ্য দিয়ে প্রকৃত গণতন্ত্র বা জনমতের সম্মতির শাসন কতটুকু প্রতিষ্ঠিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ থাকে। razzak ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনকে তত্ত্বাবধায়ক সরকারের অধীন অনুষ্ঠিত আগের নির্বাচনগুলোর মতো গ্রহণযোগ্য মনে করা হয়। ২০০৮ সালের নির্বাচনে ২৩০ আসনে জয় নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। সেবার দলটির বিজয়ী প্রার্থীদের কেউ নির্বাচনী এলাকার মোট ভোটারের ৩২ শতাংশের নিচে ভোট পাননি। দলটি ২৩০ জনের মধ্যে ২১৭ জন নির্বাচনী এলাকার মোট ভোটের ৪০ থেকে ৮৪ শতাংশ পর্যন্ত ভ...